মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এএমডি ও সিআরও মতিউল হাসান। আরো উপস্থিত ছিলেন ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।