ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বেস্ট ট্রেড পার্টনার ব্যাংক ইন সাউথ এশিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় আয়োজিত গ্লোবাল ট্রেড পার্টনার মিটিং অনুষ্ঠানে আইএফসির প্রতিনিধি ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন উপস্থিত ছিলেন।