এতে ব্যাংকের বিভিন্ন শাখার ৫৫ জন ইনভেস্টমেন্ট ইনচার্জ ও ইনভেস্টমেন্ট কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শনিবার এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লা খান বলেন, ‘খেলাপি ও মন্দ শ্রেণীভুক্ত বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার করা ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অপরিহার্য।’ এ সময় তিনি যথাযথ আইনগত প্রক্রিয়ার অনুসরণ, সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ এবং কার্যকর লিটিগেশন ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্সপারসন হিসেবে ছিলেন অর্থ ঋণ আদালত, ঢাকার যুগ্ম জেলা জজ মো. মোসাররফ হোসেন। তিনি খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধারে আইনগত কাঠামোর কার্যকর প্রয়োগ, মামলা দায়ের ও পরিচালনার সঠিক পদ্ধতি, প্রমাণ উপস্থাপনের গুরুত্ব, আপস-মীমাংসার উদ্যোগ এবং ডিক্রি কার্যকরে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এসএম জুলকার নায়েনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










