মে মাসে ৫৩ হাজার ৭২৬ ইউনিট গাড়ি বিক্রি করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০৮ শতাংশ বেশি। ভারতের অন্যতম প্রধান গাড়ি নির্মাতা সংস্থাটি গত মাসে ২৬ হাজার ৬৩২ ইউনিট এসইউভি বিক্রি করেছে। যেখানে বাণিজ্যিক ভেহিকল বিভাগে সংস্থাটির বিক্রীত গাড়ির সংখ্যা ২১ হাজার ১৪৯। এ সময়ে সংস্থাটি ২ হাজার ২৮ ইউনিট যানবাহন রফতানি করেছে। দ্য প্রিন্ট
মাহিন্দ্রার গাড়ি বিক্রি বেড়েছে ২০৮ শতাংশ
মে মাসে ৫৩ হাজার ৭২৬ ইউনিট গাড়ি বিক্রি করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২০৮ শতাংশ বেশি। ভারতের অন্যতম প্রধান গাড়ি নির্মাতা সংস্থাটি গত মাসে ২৬ হাজার ৬৩২ ইউনিট এসইউভি বিক্রি করেছে।










