চীনের ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের প্রযুক্তিপণ্য। মেলায় কোম্পানিটির ৩২ মিলিয়ন (৩ কোটি ২০ লাখ) ডলারের পণ্য রফতানির সুযোগ তৈরি হয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ বলেন, ‘মেলায় এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ওয়ালটন থেকে ৩২ মিলিয়ন ডলার সমমূল্যের ফ্রিজ, এসি ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আমদানির আগ্রহ দেখিয়েছেন।’ —বিজ্ঞপ্তি