নারী দিবস পালন করেছে উইমেন অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)। সম্প্রতি ঢাকার প্রগতি ট্রেনিং ইনস্টিটিউটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউইএবি প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল, প্রথম ভাইস প্রেসিডেন্ট তাজিমা মজুমদার, বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট ফৌজিয়া মোসলেম, চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী, প্রগতি ইন্স্যুরেন্সের সিইও সৈয়দ শিহাব উল্লাহ আল মনজুর, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. জালালুল আজিম প্রমুখ।