নির্ধারিত রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) লেনদেন বন্ধ থাকবে। আগামী রোববার থেকে ব্যাংকটি পুনরায় লেনদেনে ফিরবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা। ওই হিসাব বছরে এনবিএলের সমন্বিত ইপিএস ছিল ১২ পয়সা, এর আগের বছরে আয় ছিল ১ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৯১ পয়সায়।










