ফরিদপুরে মেঘনা গ্রুপের পণ্য ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার(৬ মে) সন্ধ্যায় শহরের দক্ষিণ ঝিলটুলিস্থ একটি রেস্তোরায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । মেঘনা গ্রুপের এই সিমেন্ট এর ফরিদপুরের ডিলার নিযুক্ত হয়েছেন মেসার্স ফাহিম ট্রেডিং।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম সুদীপ্ত রায়, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো.জিয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, মেসার্স ফাহিম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। 

বক্তরা এ সময় বলেন, ঢালাই স্পেশাল সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টর তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদি স্থাপনাকেও আরো সুদৃঢ় করে। সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় ২৫ শতাংশ বেশি দৃঢ়তা দেয় এ সিমেন্ট। এ সিমেন্ট ব্যবহার করলে প্রথম ২ দিনে ৫০ শতাংশ এবং পরবর্তী ৭ দিনে ৮৫ শতাংশ দৃঢ়তা অর্জন করবে যা অন্যান্য সিমেন্ট ক্ষেত্রে ২৮ দিন প্রয়োজন হয়।