মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সম্প্রতি কুড়িগ্রামে দুটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে বিকাশ ও কুড়িগ্রাম জেলা পুলিশ। কর্মশালাগুলোয় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স একেএম মনিরুল করিম প্রমুখ।