এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. সাদিকুর রহমান আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্ব) ও চট্টগ্রাম সিআরবি কার্যালয়ে দায়িত্বরত শুভকতগীনের কাছে হস্তান্তর করেন। এ উদ্যোগের ফলে কমলাপুর রেলওয়ে স্টেশনে আগত বয়স্ক, অসুস্থ, গর্ভবতী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের চলাচল ও ভ্রমণ আরো সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি