পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের তৃতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৩ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী।