কেএআরএম মোস্তফা কামাল আইএফআইসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অব এইচআর অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মোস্তফা কামাল ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন। তার বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৪ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 

এ সুদীর্ঘ সময়ে তিনি সেনাবাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায়িক প্রক্রিয়া, নিরাপত্তা, লজিস্টিকসসহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রাস্ট ব্যাংক এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

মোস্তফা কামাল আইএফআইসি ব্যাংক নিযুক্ত আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের একজন পরিচালক। —বিজ্ঞপ্তি