মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার সিএসআর কর্মসূচির আওতায় আঞ্জুমান মুফিদুল ইসলামকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি ও সহসভাপতি মোহাম্মদ আজিম বকস ও মোহাম্মদ আসলামের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থাটির যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) সৈয়দ লোকমান আহমেদ এবং ব্যাংকের হেড অব রিটেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, সিএফও দিদারুল ইসলাম, হেড অব সিআরএম মো. বজলুর রহমান খান ও হেড অব জেনারেল সার্ভিসেস নকুল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
আঞ্জুমান মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স দিল মিডল্যান্ড ব্যাংক
মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার সিএসআর কর্মসূচির আওতায় আঞ্জুমান মুফিদুল ইসলামকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে।










