এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল ও চেরি গাড়ির পরিবেশক এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহেদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন।
ব্যাংকটি গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিয়ান মোটরস্পেক্সের কাছ থেকে চেরি ব্র্যান্ডের গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করবেন। ফলে গ্রাহকদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। অন্যদিকে এশিয়ান মোটরস্পেক্সের পক্ষে ছিলেন জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস আবু নাসের মোহাম্মদ ও ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) মো. জাফরুল খান।









