সৌদি আরবে নতুন একটি কারখানায় বছরে দেড় লাখ গাড়ি উৎপাদন করবে লুসিড গ্রুপ। নতুন কারখানার মাধ্যমে আগামী বছরগুলোয় লুসিডের বৈশ্বিক উৎপাদন সক্ষমতা বছরে পাঁচ লাখ ইউনিটে উন্নীত হবে। এটি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা পূরণে সহায়তা করবে বলে আশাবাদী সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল সমর্থিত সংস্থাটি। আরব নিউজ