মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি বিক্রি হয়েছে ১৪ কোটি ২০ লাখ ডলারে। এটাই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ১৯৫৫ মার্সিডিজ বেঞ্জ এসএলআর কুপটি একটি জার্মান অটোমেকারের সংগ্রহে রাখা ছিল। সম্প্রতি একজন ব্যক্তি ১৩ কোটি ৫০ লাখ ইউরোয় (১৪ কোটি ২০ লাখ ডলার) গাড়িটি কিনে নেন। এ গাড়ি বিক্রি থেকে যে অর্থ উঠেছে তা দিয়ে মার্সিডিজ বেঞ্জ ফান্ড গঠন করা হবে। সেখান থেকে বিশ্বব্যাপী স্কলারশিপ দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে সর্বোচ্চ দামে বিক্রীত গাড়ি ছিল ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও। ২০১৮ সালে ৭ কোটি ডলারে গাড়িটি বিক্রি হয়। রয়টার্স
বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ১৪ কোটি ডলারে বিক্রি
মার্সিডিজ বেঞ্জের একটি গাড়ি বিক্রি হয়েছে ১৪ কোটি ২০ লাখ ডলারে। এটাই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ১৯৫৫ মার্সিডিজ বেঞ্জ এসএলআর কুপটি একটি জার্মান অটোমেকারের সংগ্রহে রাখা ছিল।










