পানি ভবনের সভাকক্ষে দক্ষিণ সুদানের মানবকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ও প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা-১ পরিদপ্তর ড. রবিন কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা-৩ পরিদপ্তর মো. আবুল বাশার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্লাড ফোরকাস্টিং সার্কেল মো. সাজ্জাদ হোসেন, ভূ-উপরিস্থ পানিবিজ্ঞান সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. খায়রুল ইসলাম, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ মো. আমিরুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।