৩০ এপ্রিল নাগাদ সুদানে সব ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস। খার্তুমে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার জেরে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইউএইভিত্তিক উড়োজাহাজ সংস্থাটি। গত শনিবার বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে একটি প্যারামিলিটারি গ্রুপ। খার্তুমের বিদ্যমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এমিরেটস। প্রয়োজনীয় অগ্রগতি আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় উড়োজাহাজ সংস্থাটি। অ্যারাবিয়ান বিজনেস
সুদানে এমিরেটসের সব ফ্লাইট বাতিল
৩০ এপ্রিল নাগাদ সুদানে সব ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।










