এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে (অফলাইন ও অনলাইন) এ সভার আয়োজন করা হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত ঊল্লাহ, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, এএম সাইদুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, ড. রাদ মুজিব লালন, এমডি ও সিইও গোলাম আউলিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।