সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সী, চিফ কনসালট্যান্ট মো. মোছলেহ উদ্দীন, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান, বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ জানান, গত ৪০ বছর ধরে কর্ণফুলী ইন্স্যুরেন্স যথাসময়ে ও সঠিকভাবে বীমা দাবি নিষ্পত্তি করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, ‘সঠিক ও সময়মতো বীমা দাবি পরিশোধই কোম্পানির প্রধান শক্তি।’









