৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, কুপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে এনআরবিসি ব্যাংক।
তথ্যমতে, সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় সাবঅর্ডিনেটেড এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। এ বন্ড ইস্যুর মাধ্যমে এনআরবিসি ব্যাংকের টিয়ার ২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আইন মেনে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি।










