ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) গ্লোবাল চেয়ারপারসন মারিয়া ফার্নান্ডা গারজা সম্প্রতি গুলশান কার্যালয়ে আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, নির্বাহী বোর্ডের সদস্যরা এবং আইসিসিবির ব্যাংকিং ও আর্বিট্রেশন কমিশনের চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেন আইসিসির গ্লোবাল চেয়ারপারসন। এ সময় বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।