ঢাকার বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো বিমানবন্দরে দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (ডিএমসিবি) ১৪৫তম ব্লু স্কাই শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফওয়া ও ওডব্লিউসিসির সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান। সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসুন নাহার জাফর।