ঢাকা ব্যাংক লিমিটেড ও মাস্টারকার্ড বাংলাদেশের যৌথ আয়োজনে সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ঢাকা ব্যাংক স্পেন্ড অ্যান্ড উইন বিগ-আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ীরা মাস্টারকার্ড, বাংলাদেশের স্পন্সরে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের টিকিট জিতে নেন। ছয়জন ঢাকা ব্যাংক-মাস্টারকার্ডহোল্ডার ভারতের মুম্বাইয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি দেখার অসাধারণ সুযোগ পান। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও এমরানুল হক, ডিএমডি মো. মোস্তাক আহমেদ ও আখলাকুর রহমান প্রমুখ। —বিজ্ঞপ্তি