রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন। সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এএমডি ড. এম কামাল উদ্দীন জসীম। ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন বলেন, ‘ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি গ্রাহকের আমানত ও বিশ্বাসের যথাযথ রক্ষণাবেক্ষণ। ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত রাখতে এবং গ্রাহকদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পলিসি কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। ঋণ বা বিনিয়োগের শুরু থেকেই যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।’

খেলাপি বিনিয়োগের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, ‘নতুন কোনো বিনিয়োগ যাতে খেলাপিতে রূপান্তর না হয়, সেজন্য শুরুতেই কার্যকর ঝুঁকি মূল্যায়ন করতে হবে। এছাড়া এরই মধ্যে যেসব বিনিয়োগ খেলাপি হয়েছে, তা উদ্ধারে কর্মকর্তাদের আরো বেশি সক্রিয় ও কৌশলগত ভূমিকা পালন করতে হবে।’

কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন ও মাহমুদ হোসাইন খান। স্বাগত বক্তব্য দেন আইবিটিআরএর ডাইরেক্টর জেনারেল এএসএম রেজাউল করিম। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।