নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত ফকির ফ্যাশনস লিমিটেডকে (এফএফএল) এলপিজি সরবরাহ করবে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফকির ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজিম চৌধুরী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ চুক্তি দেশের শিল্প খাতের জন্য টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি এবং একটি উজ্জ্বল ও সবুজ ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবে বলে প্রত্যাশা করছেন তারা। ডিজেলের পরিবর্তে এলপিজি ব্যবহারের ফলে উৎপাদন সক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধির আশা করছে ফকির ফ্যাশন। —বিজ্ঞপ্তি
ফকির ফ্যাশনসকে এলপিজি সরবরাহ করবে ওমেরা পেট্রোলিয়াম
নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত ফকির ফ্যাশনস লিমিটেডকে (এফএফএল) এলপিজি সরবরাহ করবে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফকির ফ্যাশনস










