বাংলাদেশ কৃষি ব্যাংকের ৮৫৬তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২২-২৩ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদিত হয়। অনুমোদিত আর্থিক বিবরণীতে স্বাক্ষর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান ও পর্ষদ পরিচালকরা। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।