দেশের রফতানি বাণিজ্যে ২০২২ সালে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তৃতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আব্দুল ওয়াদুদ। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে এ সম্মাননা কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ অন্য রপ্তানিকারকরা। —বিজ্ঞপ্তি
সিআইপি হলেন দাদা গ্রুপের এমডি এসএম আব্দুল ওয়াদুদ
দেশের রফতানি বাণিজ্যে ২০২২ সালে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তৃতীয়বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক ও দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আব্দুল ওয়াদুদ।










