কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬। এবছরের স্লোগান ছিল ‘সাহসী লড়াইয়ে, লক্ষ্য ছাড়িয়ে’। সম্মেলনের প্রায় ১ হাজার ৬০০ বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন।

আয়োজনের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম কিবরিয়াসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা। এছাড়া মেরিল পেট্রোলিয়াম জেলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা শাকিব খানও সম্মেলনে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অঞ্জন চৌধুরী বলেন, ২০২৫ সালটি সকলের জন্য চ্যালেঞ্জিং ছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার ফলেই বছরটি সাফল্যের সঙ্গে শেষ করা সম্ভব হয়েছে।

সম্মেলনে ব্র্যান্ডগুলোর অধীনে বাজারে নতুন পণ্য লঞ্চ করেছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এর মধ্যে রয়েছে মেরিল সিরাম সোপ বার ও ময়েশ্চারাইজিং শাওয়ার জেল, হোয়াইট প্লাস ১০ শতাংশ বেকিং সোডা টুথপেস্ট, জিরোক্যাল পাউডার ইনস্ট্যান্ট ড্রিংক, রিভাইভ গ্লাস স্কিন সিরাম, মায়া ন্যাচারাল ওয়েলনেস।

দিনব্যাপী উৎসাহমূলক কার্যক্রম ও সেরা বিক্রয়কর্মীদের পুরস্কার বিতরণের পর নৈশভোজের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

-বিজ্ঞপ্তি