বছরের প্রথম ছয় মাসে মুনাফা কমেছে খেলনা নির্মাতাপ্রতিষ্ঠান লেগোর। মুনাফা কমেছে ১৭ দশমিক ৭ শতাংশ। তবে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ১ শতাংশ। মুনাফা কমার পেছনে কাঁচামালের দাম ও উৎপাদন খরচ বৃদ্ধিকে কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।
চীনের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী সবসময় পশ্চিমা পণ্য কিনতে আগ্রহী। চীন বিধিনিষেধ তুলে নেয়ার পর দেশটিতে মুনাফা অর্জনের লক্ষ্যে ৫৮টি শাখা খুলেছে লেগো। তার পরও প্রত্যাশা অনুযায়ী বিক্রি বাড়েনি। প্রতিষ্ঠানটি ২০২৪ ও ২০২৫ সালে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রে নতুন দুটি কারখানা স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে তারা প্লাস্টিকের খেলনা বেশি তৈরি করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিশ্চিয়ানসেন বলেন, ‘কাঁচামালের দাম ও উৎপাদন খরচ বাড়ায় মুনাফা অর্জন কমেছে।










