ইলেকট্রনিক পার্কিং ব্রেকে সমস্যা থাকায় বড় আকারের ৮ লাখ ৭০ হাজারের বেশি এফ১৫০ ট্রাক বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছে ফোর্ড। ব্যবহারকারীদের অভিযোগ ব্রেক স্বয়ংক্রিয়ভাবে যেকোনো সময় কাজ করা শুরু করে, এমনকি চলন্ত অবস্থায়ও ব্রেক কার্যকর হয়ে যায়। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। গত মাসের শুরুতে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে ট্রাক প্রত্যাহার করে নেয়ার বিষয়ে পোস্ট দেয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের পর থেকে ট্রাকের মালিকদের প্রত্যাহার করে নেয়ার বিষয়ে নোটিস দেয়া শুরু করবে বলে সূত্রে জানা গেছে। সিএনএন