ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও গ্লোরিয়া জিনস কফিজ বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিস্বাক্ষর করেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং গ্লোরিয়া জিনস কফিজ বাংলাদেশের মহাব্যবস্থাপক (অপারেশনস) মো. এনামুল কবির। চুক্তির আওতায় ইবিএল কার্ডধারীরা গ্লোরিয়া জিনস কফিজ বাংলাদেশের আউটলেটগুলোয় বিশেষ সুবিধা পাবেন।