এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১ কোটি ৬৮ লাখ টাকা। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১২ কোটি ৩৩ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ২১ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সায়।
এর আগেও সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এপেক্স ফুটওয়্যার। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।










