সিএপিএম আইবিবিএলের মিউচুয়াল ফান্ড ১-এর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফান্ডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ক্রয়মূল্যে ফান্ডটির মোট নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৮৬৯ টাকা এবং বাজারমূল্যে ৭২ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৮৪৪ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১০ টাকা ২৮ পয়সা এবং বাজারমূল্যে ১০ টাকা ৮০ পয়সা, নিট মুনাফা ২৬ লাখ ১৬ হাজার ২৭ টাকা এবং ইউনিটপ্রতি আয় ৪ পয়সা। —বিজ্ঞপ্তি










