দক্ষিণ কোরিয়ায় ভোগ্যপণ্যের দাম টানা ষষ্ঠ মাসের মতো কমেছে জুলাইতে। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২৫ মাসের সর্বনিম্নে। জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে অর্থনীতিতে। ২০২১ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৩ শতাংশের কমে এসে ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাদে প্রকৃত মূল্যস্ফীতি গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরে ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে, যা জুনে ছিল ৩ দশমিক ৫ শতাংশ। তবে দেশটিতে বিদ্যুতের দাম বেড়েছে। বিদ্যুতের জন্য দক্ষিণ কোরিয়া আমদানির ওপর বহুলাংশে নির্ভর করে। দ্য কোরিয়া হেরাল্ড
দক্ষিণ কোরিয়ার মূল্যস্ফীতি ২৫ মাসের সর্বনিম্নে
দক্ষিণ কোরিয়ায় ভোগ্যপণ্যের দাম টানা ষষ্ঠ মাসের মতো কমেছে জুলাইতে। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ২৫ মাসের সর্বনিম্নে।










