স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে যোগ দিয়েছেন অনিল কেজরিওয়াল। একই সঙ্গে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমে যোগ দেবেন। পাশাপাশি ব্যাংকের গ্লোবাল হেড অব নিউ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হিসেবেও তিনি ভূমিকা অব্যাহত রাখবেন।

২০০৬ সালে অনিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়ায় হোলসেল ব্যাংকিং ফর সাউথ এশিয়ার হেড অব ফাইন্যান্স হিসেবে যোগ দেন। ২০১২ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুরে যোগদান করেন। সেখানে তিনি দীর্ঘ ১২ বছর ক্লায়েন্ট কাভারেজের জন্য গ্লোবাল চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, করপোরেট ফাইন্যান্স প্রডাক্ট ও প্রিন্সিপাল ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার অধীনস্থ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদানের আগে তিনি মুম্বাই ও বেঙ্গালুরুতে কেপিএমজিতে ১২ বছর কাজ করেছেন, যেখানে অধিকাংশ সময় তিনি গবেষণা ও উপদেষ্টাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘অনিল কেজরিওয়ালকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার দক্ষতা, দূরদর্শী ব্যবসায়িক বিচক্ষণতা ও বলিষ্ঠ নেতৃত্ব ব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তার আগমনে ব্যাংকে গতিশীল কর্মক্ষমতা নিশ্চিত হবে এবং আমাদের গ্রাহক ও সহকর্মী মূল্যায়নে তিনি বিশেষ ভূমিকা পালন করবেন।’ —বিজ্ঞপ্তি