মেটাল এগ্রিটেক লিমিটেডের ‘অ্যানুয়াল মিট ২০২৬’ শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল শেরাটনে রোববার এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেটাল এগ্রিটেকের এমডি প্রকৌশলী সাদিদ জামিল, পরিচালক সারাহ জামিল এবং সিইও মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা, ভবিষ্যতের বিক্রয় ও বিপণন কৌশল নির্ধারণ এবং লক্ষ্যপূরণের রূপরেখা প্রণয়ন। —বিজ্ঞপ্তি