আবারো বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। গতকাল আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার প্রধানরা, কমিশনের সাবেক চেয়ারম্যান ও সদস্যরা এবং কমিশনের পরমাণু বিজ্ঞানীসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীকে সংবর্ধনা
আবারো বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।










