বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় ১ হাজার ৮০০ কোটি ইউরোর তহবিল গড়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক। এটি বিশ্বব্যাপী ইউরোপের অংশীদার দেশের বৈশ্বিক অগ্রাধিকার ক্ষেত্রগুলোয় তথা জলবায়ু মোকাবেলা, পরিবেশবান্ধব জ্বালানি এবং সহায়ক কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষত এ প্রকল্পের লক্ষ্য বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নের ঘাটতি এবং চ্যালেঞ্জ প্রতিরোধে সহায়তা করা। নিউইয়র্কের ‘গ্লোবাল সিটিজেন নাউ সামিটে’ কথা বলতে গিয়ে ইসির প্রেসিডেন্ট ভন ডের লিয়েন বলেন, ‘ইউরোপ এরই মধ্যে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের শীর্ষ দাতা এবং সরকারী উন্নয়ন-সহযোগী হয়ে উঠেছে। এ অর্থায়ন বিশ্বজুড়ে জলবায়ু রূপান্তরকে এগিয়ে নিতে, মানুষের জীবন উন্নত করতে এবং আমাদের অংশীদারদের আরো স্থিতিস্থাপক করে তুলতে সহায়তা করবে।’ এ বিষয়ে ইআইবির প্রেসিডেন্ট ওয়ার্নার হোয়ার বলেন, ‘ইউরোপীয় কমিশনের সঙ্গে আমাদের দৃঢ় অংশীদারত্বের জন্য ধন্যবাদ। ইআইবি গ্লোবাল এরই মধ্যে গ্লোবাল গেটওয়ের অধীনে ৩ হাজার ১০০ কোটি ইউরো বিনিয়োগ সংগ্রহ করেছে। এই নতুন অর্থায়ন গ্লোবাল গেটওয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ব্যাপক অবদান রাখবে।’ এমিরেটস নিউজ এজেন্সি
জলবায়ু খাতে ১৮০০ কোটি ইউরোর তহবিল ঘোষণা ইসি ও ইআইবির
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় ১ হাজার ৮০০ কোটি ইউরোর তহবিল গড়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক।










