ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (ইউআইইউডিসি) ‘উপায় প্রেজেন্টস তৃতীয় ব্রুডা আইভি ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ডিবেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে ছিল বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং অ্যাসোসিয়েশন (ব্রুডা)। ইউআইইউডিসির বিজয়ী সদস্যরা ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সঙ্গে দেখা ও চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন। —বিজ্ঞপ্তি