ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেরকোসুরের মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। দক্ষিণ আমেরিকার বাণিজ্য অঞ্চলটি সফরের অংশ হিসেবে বুয়েন্স আয়ার্সে নেমে তিনি এ আহ্বান জানান। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।

চীনের ওপর জার্মানির অর্থনৈতিক নির্ভরতা কমাতে, বাণিজ্যে বৈচিত্র্য আনতে এবং বিশ্বব্যাপী গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক জোরদারে শুলজ আর্জেন্টিনা, চিলি ও ব্রাজিল সফর করছেন। এর মাধ্যমে সমৃদ্ধ লাতিন আমেরিকাকে গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলবে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে শুলজ বলেন, ‘‌আমাদের বাণিজ্য সম্পর্ক আরো গভীর করার বড় সম্ভাবনা রয়েছে। এছাড়া ইইউ-মেরকোসুর চুক্তিতে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।"

ফার্নান্দেজ চুক্তিটি ঝুলিয়ে রাখার জন্য ইউরোপীয় সুরক্ষাবাদকে দায়ী করেছেন। ২০১৯ সালে এটি নীতিগতভাবে সম্মত হলেও জাতীয় সংসদে এটি অনুমোদিত হয়নি।