ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি গতকাল ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি ব্যাঙ্কান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবি করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ কাদরী ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ-ই-মনজুর মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।