বিশেষত আমানত, পরিচালন আয় ও মুনাফা ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। এসব সম্ভাবনার বিবেচনায় ব্যাংকটির আরো এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। শনিবার বরিশাল ক্লাবে এনআরবিসি ব্যাংকের বরিশাল অঞ্চলের টাউন হল সভায় তিনি এ কথা বলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর ও মো. আনোয়ার হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার। এছাড়া অঞ্চলপ্রধান (খুলনা ও বরিশাল) কৃষিবিদ মো. আব্দুল হালিমসহ বরিশাল অঞ্চলের সব শাখা-উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ‘বর্তমান পর্ষদ এনআরবিসি ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ফরেনসিক অডিট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’
ব্যাংকের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এনআরবিসি ব্যাংকের ঋণ বিতরণ বৃদ্ধি, ঋণ আদায়ে তদারকি জোরদার এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্প্রসারণে আরো জোর দিতে হবে।’ পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল ব্যাংকিং সেবা, বিশেষত নতুন ই-লোন-সংক্রান্ত সেবা এবং রেমিট্যান্স সেবার প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন চেয়ারম্যান।
ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘বরিশাল অঞ্চলের শাখা-উপশাখাগুলোয় বিনা সুদ ও স্বল্প সুদের আমানত বৃদ্ধির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষুদ্র ও রিটেইল আমানতের ভিত্তি আরো শক্তিশালী করতে হবে।’ পাশাপাশি খেলাপি ঋণ আদায় নিশ্চিত করে ব্যাংকের মুনাফা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।










