জাতীয় পর্যায়ে বায়োহ্যাজার্ড বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় টানা তৃতীয় বছরের মতো পারস্পরিক সহযোগিতা চুক্তি নবায়ন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং আইসিডিডিআর,বি। এ উপলক্ষে গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইসিডিডিআর,বির বায়োসেফটি ইউনিট প্রধান ড. আসাদুল গনি ও মতলব স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের প্রধান ড. মো. আল ফজল খানের কাছে পৃথক দুটি প্রকল্প তহবিল চেক হস্তান্তর করেন ইবিএল এএমডি আহমেদ শাহীন। অনুষ্ঠানে আইসিডিডিআর,বির পক্ষে আরো উপস্থিত ছিলেন ফান্ড ডেভেলপমেন্ট প্রধান আরমানা আহমেদ, ডোনার রিলেশনসের ব্যবস্থাপক নাসের আজাদ ও ডেভেলপমেন্ট বিভাগের সমন্বয়কারী লায়লা ফারজানা। ইবিএলের পক্ষে ছিলেন কোম্পানি সচিব মো. আব্দুল্লাহ আল মামুন ও বিজনেস ইনফরমেশন সিস্টেমস প্রধান মো. মাশকুর রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি