দেশে সম্প্রতি বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। এ প্রকল্পের বাস্তবায়নকারী ঠিকাদার চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সঙ্গে আংশিকভাবে কাজ করেছে দেশের অন্যতম নির্মাণ প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড। টানেলের পূর্ব প্রান্তে আন্তর্জাতিক মানের পরিষেবা কেন্দ্রের নকশা প্রণয়ন ও নির্মাণ করছে কোম্পানিটি। এ কাজে আব্দুল মোনেম লিমিটেডের প্রাক্কলিত ব্যয় ১৩৬ কোটি ৬০ লাখ টাকা। একটি ভিভিআইপি বাংলোসহ আরো ৩০টি ভিআইপি বাংলোর নকশা প্রণয়ন ও নির্মাণ করছে আব্দুল মোনেম। এছাড়া দুটি নান্দনিক ব্রিজ, একটি মোটেল মেস, একটি কনভেনশন সেন্টার, একটি জাদুঘর, একটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল, একটি নান্দনিক মসজিদ, সুইমিং পুল, একটি উন্মুক্ত মঞ্চ, টেনিস কোর্টসহ খেলার মাঠ, নান্দনিক ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ, এর সঙ্গে প্রয়োজনীয় রাস্তা, ওয়াকওয়ে নির্মাণ, পানি শোধনাগার ও পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বৈদ্যুতিক সাব স্টেশন, বিদ্যুৎ সংযোগ, অভ্যর্থনা কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণকাজও বাস্তবায়ন করছে কোম্পানিটি। —বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের পরিষেবা কেন্দ্র নির্মাণে আব্দুল মোনেম
দেশে সম্প্রতি বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’।










