প্রফেসর মোখতার আহমাদের গবেষণা ও সঞ্চালনায়, মাহির’স প্রোডাকশন আয়োজিত
‘পুষ্টি পবিত্র কুরআনের আলো- সিজন-১৬’ শুরু হয়েছে। আয়োজনটি এরই মধ্যে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম
ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
গত ১০ বছর থেকে এ আয়োজনের টাইটেল স্পন্সর টি কে গ্রুপের জনপ্রিয়
‘পুষ্টি’ ব্র্যান্ড, পাওয়ার্ড বাই স্পন্সর গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডমার্ক বিস্কুট, বিআরবি হসপিটালস লিমিটেড, বিআরবি ক্যাবল, মন্ডল গ্রুপ-মন্ট্রিস লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, স্বপ্ননিবাস এসেটস লিমিটেড, আস-সুন্নাহ ট্রাভেলস, লিংক ৩ টেকনোলজিস, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, জেডএসআরএম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং শাহীন শিক্ষা পরিবার।
এ আয়োজনের টিভি রাউন্ডের পর্বগুলো দেখা যাবে মাহে রমাদানে প্রতিদিন বিকাল ৫টায় বাংলাভিশনের
পর্দায়।










