শুরু হয়েছে বাংলাদেশে শিশু ও কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশে সকল স্কুল ও কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত গ্রুপের জন্য বিষয়গুলো হলো গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্পবলা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা মিডল স্কুল গ্রুপে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় প্রতিযোগিতা করছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা হাই স্কুল ও কলেজ গ্রুপে একই বিষয়ের সঙ্গে উপস্থিত বক্তৃতা নিয়ে অংশগ্রহণ করছে।

মার্কস অলরাউন্ডারে প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনজন অলরাউন্ডার ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মোট উপহার ও শিক্ষাবৃত্তির মূল্য এক কোটি টাকারও বেশি। গ্র্যান্ড ফিনালেতে প্রতিটি গ্রুপের ফার্স্ট রানার্সআপ ও সেকেন্ড রানার্সআপ ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। প্রতিটি গ্রুপের ছয়টি বিষয়ে সেরা তিনজন করে মোট ৫৪ জন পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবেন। এছাড়া জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান ১টি করে কম্পিউটার পাবে।

c9749be9-aec5-4d70-a93b-b58e0576922f

মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় এ তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। চলতি সপ্তাহে ১৭ ও ১৮ অক্টোবর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফরিদপুর, সুনামগঞ্জ, মাদারীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে। পরবর্তী আঞ্চলিক পর্ব হবে কিশোরগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রামের সীতাকুণ্ড, ভোলা ও বগুড়া জেলায়। দেশের বিভিন্ন স্থানে মোট ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্য এবং রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীরা ভিজিট করতে পারবে www.marksallrounder.com এ। প্রয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করা যাবে ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।

—বিজ্ঞপ্তি