ন্যাশনাল ফাইন্যান্সের সঞ্চয় অ্যাকাউন্টধারী গ্রাহকরা এখন থেকে উপভোগ করবেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সুরক্ষা। সম্প্রতি ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। ন্যাশনাল ফাইন্যান্সের এমডি ইরতেজা আহমেদ খান, হেড অব ট্রেজারি মোহাম্মদ হোসেন খান, হেড অব আইসিসি রাজীব রায় এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ, মনজুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এসএম সায়ীদ হোসেইনসহ অন্যান্য প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি
ন্যাশনাল ফাইন্যান্সের সঞ্চয় অ্যাকাউন্টধারী গ্রাহকরা এখন থেকে উপভোগ করবেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সুরক্ষা। সম্প্রতি ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।










