চীনে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়াল জাপানি প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস। ইয়োমিরি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে জাপানি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা আরো একবার নিশ্চিত হওয়া গেল। খবর রয়টার্স।
অন্যদিকে চীনে নিজেদের স্থানীয় অংশীদারদের সঙ্গে কখন উৎপাদন পুনরায় শুরু করা হবে তা নিয়ে আলোচনা করছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। যদিও প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছে, পরবর্তী সময় নিয়ে তিনি কিছুই জানাতে পারবেন না।
জাপানিজ প্রতিষ্ঠানটি এর আগে জানায়, তারা তাদের আউটল্যান্ডার স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) উৎপাদন মে পর্যন্ত তিন মাস বন্ধ রাখবে। চীনের হুনান প্রদেশের চাংসায় অবস্থিত কারখানায় গত মার্চ থেকে উৎপাদন বন্ধ রাখা হয়। এছাড়া রাষ্ট্রমালিকানাধীন জিএসি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বিক্রি কমানোর জন্য ৭ কোটি ৮০ লাখ ডলার গ্রহণ করবে।
চীনের বিদ্যুচ্চালিত যানবাহনের বাজারে সবচেয়ে বড় অংশের নাম এসইউভি। সেখানে দাম কমানো এবং নতুন নতুন মডেলের সব স্থানীয় ও বিদেশী ব্র্যান্ডের কারণে পেট্রলচালিত গাড়ির বিক্রি শ্লথ হয়ে গেছে। ২০১২ সালে চীনে নিজেদের ইউনিট স্থাপন করে মিতসুবিশি মোটরস। তবে এখন বন্ধ রাখা উৎপাদন নতুন করে আবার কবে শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।










