গত ফেব্রুয়ারিতে জাপানের ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ। জানুয়ারিতে চার দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতির পর গত মাসে কিছুটা কমেছে। উচ্চ জ্বালানি ব্যয়ে ভর করে গত জানুয়ারিতে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ২ শতাংশ, যা ১৯৮১ সালের সেপ্টেম্বর-পরবর্তী সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে ৩ দশমিক ১ শতাংশ মূল্যস্ফীতি ব্যাংক অব জাপান (বিওজে) নির্ধারিত ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা থেকে বেশি। জাপান টাইমস
ফেব্রুয়ারিতে জাপানের মূল্যস্ফীতি ৩.১%
গত ফেব্রুয়ারিতে জাপানের ভোক্তা মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ।










